...|...|...

অপরাধ

ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা-লুটপাট, গ্রেফতার ৬

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১০
Shares
ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা-লুটপাট, গ্রেফতার ৬

গ্রাফিক্স: টাইমস টুডে

রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানা এলাকার নিউগিনি প্রপার্টিজে শতাধিক মানুষ হামলা চালায়। তারা সেখানে ভাঙচুর ও লুটপাট করে। ওই সময় কয়েকটি গুলির শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয়রা।

ওই রাতে নিউগিনি প্রপার্টিজের ভেতরে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ভুক্তভোগীদের দাবি, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।