...|...|...

বিশ্ব

ইরান বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে: হিজবুল্লাহ প্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৮ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৪
Shares
ইরান বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে: হিজবুল্লাহ প্রধান

ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, প্রতিরোধ শক্তি ও মানবতার স্বার্থে ইরান বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) লেবাননে হিজবুল্লাহর সাবেক দুই নেতা হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিয়েদ্দিনের স্মরণসভায় দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। সংবাদমাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহর মহাসচি বলেন, নাসরুল্লাহ ও সাফিয়েদ্দিনের শাহাদাত প্রতিরোধ আন্দোলনের পথ থামাতে পারেনি। নাসরুল্লাহকে তিনি বিশ্বজুড়ে প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন এবং বলেন, ফিলিস্তিন ও লেবাননের ভূখণ্ডের মুক্তির লক্ষ্য অব্যাহত থাকবে।

তিনি সাফিয়েদ্দিনসহ হিজবুল্লাহর নিহত নেতাদেরও স্মরণ করেন। একই সাথে ইরানের প্রতিরোধ ও আত্মরক্ষার প্রশংসা করে বলেন, ইরান বিশ্বকে প্রমাণ করবে যে প্রতিরোধ ও মানবতার স্বার্থে তারা বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে।

লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন কাসেম। ২০২৪ সালের ২৭ নভেম্বরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে যে দায়িত্ব পালনের প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি।

লেবাননের সরকারের সাথে ইসরায়েলের আলোচনারও সমালোচনা করেন হিজবুল্লাহপ্রধান। তার ভাষ্য, দেশের ভূখণ্ড রক্ষা এবং ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার অধিকার লেবাননের জনগণ, সরকার ও সেনাবাহিনীর রয়েছে।

কাসেম বলেন, আগ্রাসন বন্ধের নামে তার কাছে নতিস্বীকার করা আত্মসমর্পণের শামিল। হিজবুল্লাহ তা প্রত্যাখ্যান করে এবং প্রতিরোধ আন্দোলনের পথ অব্যাহত রাখবে। সাম্প্রতিক এক ভাষণেও তিনি বলেন, ইসরায়েল হিজবুল্লাহকে ভেঙে দিতে পারেনি এবং সংগঠনটি প্রতিরোধের পথ চালিয়ে যাবে।