...|...|...

বিশ্ব

ইরানে মার্কিন হামলায় ২৩ ওষুধ কোম্পানি ক্ষতিগ্রস্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৯
Shares
ইরানে মার্কিন হামলায় ২৩ ওষুধ কোম্পানি ক্ষতিগ্রস্ত

ছবি: সংগৃহীত

ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় দেশটির ২৩টি ওষুধ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৫টি ওষুধ উৎপাদনকারী এবং আটটি বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে। এসব হামলার কারণে দেশটিতে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ হাশেমি ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইরানে প্রায় ৭০০ ধরনের অত্যাবশ্যকীয় ও জীবনরক্ষাকারী ওষুধ রয়েছে। এর মধ্যে ৩৭ ধরনের ওষুধের সরবরাহ নিশ্চিত করতে সমস্যার মুখে পড়ছে দেশটি।

ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসন জানিয়েছে, হামলায় ওষুধ উৎপাদন ও বিতরণব্যবস্থার বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কিছু প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সংস্থাটির মুখপাত্র আরও জানান, হামলার প্রভাব ভবিষ্যতে ওষুধ উৎপাদনের ওপরও পড়তে পারে। বিশেষ করে ওষুধ তৈরির প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা কঠিন হয়ে উঠতে পারে।

তবে ক্ষয়ক্ষতির মধ্যেও ওষুধ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন হাশেমি। বিদ্যমান সক্ষমতা কাজে লাগিয়ে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো।