...|...|...

বিশ্ব

ইরানের হামলায় ১ হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১০
Shares
ইরানের হামলায় ১ হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় ১ হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সামরিক স্থাপনা, কৌশলগত স্থান ও গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র।

সোমবার (৩১ আগস্ট) প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখারচি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের বিরুদ্ধে হামলার পর এই প্রতিক্রিয়ামূলক অভিযান চালানো হয়েছে। এতে আরও হাজার হাজার ইসরায়েলি সামরিক সদস্য আহত হয়েছে।

শেখারচি আরও করেন, জুলাই মাসে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার দাবি, এসব হামলায় যুক্তরাষ্ট্রের শত শত সেনা নিহত এবং হাজার হাজার সেনা আহত হয়েছেন।

ইরানের এই সামরিক মুখপাত্র সামরিক হতাহতের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমালোচনা করেন। তিনি বলেন, অতীতেও আফগানিস্তান ও ইরাক যুদ্ধে মার্কিন বাহিনীর হতাহতের তথ্য দেরিতে প্রকাশ করা হয়েছিল।

শেখারচি মার্কিন সামরিক বাহিনীকে মুসলিম দেশগুলোর সম্পদ নিয়ন্ত্রণের জন্য গড়ে ওঠা একটি “প্রচারনির্ভর বাহিনী” বলেও মন্তব্য করেন। তার দাবি, ইরানের সামরিক অভিযানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে প্রচলিত ধারণার পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, বিশ্বের অনেক দেশ, এমনকি যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, তারাও এখন ওয়াশিংটনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। তার দাবি, যে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করতে পারে না, তারা মিত্রদেরও কার্যকরভাবে রক্ষা করতে পারবে না।

হরমুজ প্রণালী প্রসঙ্গে শেখারচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, এই জলপথকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কোনো প্রচেষ্টা সফল হবে না। তিনি দাবি করেন, হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, পশ্চিম এশিয়া থেকে মার্কিন বাহিনী সরিয়ে দেওয়ার বিষয়ে তেহরান দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানান, ইরান বিভিন্ন হামলায় নিহত ইরানি নাগরিক ও সামরিক ব্যক্তিদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে।

শেখারচি বলেন, প্রতিশোধের প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগতে পারে, তবে তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। তবে তার এসব দাবির বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।