...|...|...

বিশ্ব

ইরানের সাথে খুব দ্রুতই ‘কিছু একটা ঘটতে চলেছে’: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৯
Shares
ইরানের সাথে খুব দ্রুতই ‘কিছু একটা ঘটতে চলেছে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

তেহরানের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সংঘাতকে ‘ছোটখাটো একটি সংঘাত’ হিসেবে অভিহিত করে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই এর কোনো না কোনো সুরাহা বা সমাধান হতে চলেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম ‘নিউজনেশন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে তিনি কি ইরানের সাথে আর কোনো আলোচনা বা সমঝোতার আশা ছেড়ে দিয়েছেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, না, আমি মনে করি আমরা আলোচনা করছি না—তবে যেকোনো উপায়েই হোক আমাদের কাছে এর একটি সমাধান আসবেই। আর এটি খুব দ্রুতই ঘটতে চলেছে।

তিনি আরও বলেন, বেশিরভাগ মানুষের ধারণা যে এটি মধ্যবর্তী নির্বাচনের পরে হবে, আর আমরা এখন দেখতে যাচ্ছি কী ঘটতে যাচ্ছে।

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কথা উল্লেখ করে এই মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আত্মপক্ষ সমর্থন করে বলেন, তবে আমি এটুকু বলব, ইরানের সাথে আমরা যা করেছি তা সত্যিই অবিশ্বাস্য।