...|...|...

বিশ্ব

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৫ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, রাত ১০:০৪
Shares
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ‘মিশন’ এখনো শেষ হয়নি: কাটজ

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনো সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছেন দখলদার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একই সাথে তিনি অভিযোগ করেছেন, তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা চালাচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কাটজ বলেন, “ইরানের বিষয়ে আমাদের অভিযান এখনো সম্পূর্ণ হয়নি। ইরান আবারও পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টা শুরু করতে চাইছে। পাশাপাশি দেশটি এমন কিছু গুরুতর কর্মকাণ্ড চালাচ্ছে, যা ইসরায়েলকে প্রকৃত বিপদের মুখে ফেলছে।”

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

তবে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ দীর্ঘদিন ধরেই অস্বীকার করে আসছে ইরান। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।