...|...|...

বিশ্ব

ইয়েমেনে হুথিদের হামলায় ১৪ দিনের নবজাতক নিহত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৯
Shares
ইয়েমেনে হুথিদের হামলায় ১৪ দিনের নবজাতক নিহত

ছবি: সংগৃহীত

ইয়েমেনের তাইজ শহরের পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় মাত্র ১৪ দিন বয়সী একটি নবজাতক শিশু নিহত হয়েছে। হুথিদের ব্যাপক গোলাবর্ষণের মুখে ওই এলাকার বাসিন্দারা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং নিরাপদ আশ্রয়ের জন্য আকুতি জানাচ্ছেন।

রবিবার (৪ অক্টোবর) আল জাজিরার বরাতে প্রাপ্ত তথ্যানুযায়ী, তাইজের পশ্চিমাঞ্চলের প্রায় ১৫ কিলোমিটার (৭.৫ মাইল) এলাকাজুড়ে বিস্তৃত একটি ফ্রন্টলাইনে এই তীব্র লড়াই সংঘটিত হয়েছে। সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হুথিরা বেশ কয়েকটি বড় ধরনের সমন্বিত হামলা চালায়। বর্তমানে লড়াইয়ের তীব্রতা কিছুটা কমলেও উভয় পক্ষের মধ্যে এখনও থেমে থেমে আর্টিলারি বা কামানের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, হুথিরা এই হামলায় অত্যন্ত ভারী অস্ত্রশস্ত্র এবং প্রচণ্ড মাত্রার গোলাবর্ষণ চালিয়েছে। এখনও বিশেষ করে হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে পশ্চিমের জনবসতি লক্ষ্য করে গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। গোলাবর্ষণ অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আকুতি জানাচ্ছেন। এই হামলায় বেশ কিছু বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে।

এরই অংশ হিসেবে ধুবাব এলাকার একটি আবাসিক লক্ষ্যবস্তুতে হুথিদের ছোঁড়া একটি গোলা আঘাত হানে। গোলার স্প্রিন্টার বা টুকরো সরাসরি গিয়ে মাথায় আঘাত হানলে মাত্র ১৪ দিন বয়সের একটি নিষ্পাপ শিশু ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া অন্যান্য হামলায় আরও বেশ কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছেন।