...|...|...

বিশ্ব

পাকিস্তানে ছয়তলা ভবন ধসে নিহত ৭, নিখোঁজ বহু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৪
Shares
পাকিস্তানে ছয়তলা ভবন ধসে নিহত ৭, নিখোঁজ বহু

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন একটি ছয়তলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনের লাশ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। নিখোঁজ রয়েছেন অনেকে।

গত ২৫ নভেম্বর করাচির অ্যাডমিনিস্ট্রেটিভ সোসাইটি এলাকায় ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে প্রায় ৩০ জন শ্রমিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির বেজমেন্ট, নিচতলা এবং একটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদন ছিল। তবে অভিযোগ রয়েছে, অনুমোদনের বাইরে আরও ছয়টি তলা নির্মাণ করা হয়েছিল।

ঘটনার পর ঠিকাদার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটি ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। একই এলাকার নির্মাণাধীন আরও ১২টি ভবনও সিলগালা করেছে কর্তৃপক্ষ।

উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, ভবন ধসের পর থেকে টানা ৪৫ ঘণ্টা ধরে অভিযান চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

আহত ১৪ জনের মধ্যে একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার হওয়া লাশগুলো ময়নাতদন্তের জন্য অ্যাম্বুলেন্সে করে জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।