প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
আজ ৩ নভেম্বর ২০২৬, সোমবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৪৯৩ – ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় অভিযানে ক্যারিবিয়ান সাগরে ডোমিনিকা আবিষ্কার করেন।
১৯০৩ – মধ্য আমেরিকার প্রজাতন্ত্র পানামা কলম্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯২৮ – তুরস্কে আরবি হরফের ব্যবহার নিষিদ্ধ করে রোমান হরফ চালু করা হয়।
১৯৫৭ – লাইকা নামের একটি কুকুরকে নিয়ে জীবন্ত প্রাণী বহনকারী প্রথম নভোযান স্পুটনিক–২ মহাশূন্যে পাঠানো হয়।
১৯৭০ – ব্রিটিশ আশ্রিত রাজ্য ডোমিনিকা স্বাধীনতা লাভ করে।
১৯৭৫ – বাংলাদেশের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মর্মান্তিকভাবে হত্যা করা হয়।
জন্ম
১৮৬৬ – দীনেশচন্দ্র সেন, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার।
১৮৯৭ – আবুল কালাম শামসুদ্দীন, সাহিত্যিক ও সাংবাদিক।
১৯৩৩ – অমর্ত্য সেন, নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ।
১৯৪০ – সনি রোডস, মার্কিন গায়ক ও গিটারবাদক।
১৯৪৫ – গার্ড মুলার, প্রাক্তন পশ্চিম জার্মান ফুটবলার।
১৯৬৪ – পাপরিকা স্টেন, ডেনিশ অভিনেত্রী, গায়িকা ও পরিচালক।
১৯৭৪ – সোনালি কুলকার্নি, ভারতীয় অভিনেত্রী।
১৯৮৭ – গেমমা ওয়ার্ড, অস্ট্রেলীয় মডেল ও অভিনেত্রী।
১৯৯৫ – কেন্ডাল জেনার, মার্কিন মডেল ও অভিনেত্রী।
মৃত্যু
১৯৫৪ – আঁরি মাতিস, ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর।
১৯৭৫ – তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।
১৯৭৫ – সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৭৫ – মো. মনসুর আলী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৭৫ – আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা।
১৯৭৭ – মুহম্মদ কুদরাত-এ-খুদা, বাংলাদেশি রসায়নবিদ, গ্রন্থকার ও শিক্ষাবিদ।
১৯৯৯ – ইয়ান বান্নেন, স্কটিশ অভিনেতা।
২০০৬ – মারি রুডিসিল, মার্কিন লেখক।
২০০৯ – আর্চি বাইরড, স্কটিশ ফুটবল খেলোয়াড়, সাংবাদিক ও শিক্ষাবিদ।
২০১৪ – গর্ডন টুলক, মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।
দিবস
জেলহত্যা দিবস (বাংলাদেশ)।

