...|...|...

খেলা

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৪:৩৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সকাল ১০:২১
Shares
ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন। এবার শেষ চারের দ্বিতীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ১৯৬৬ সালের বিশ্বজয়ী ইংল্যান্ড।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল ম্যাচ। ফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে নিজেদের সেরা শক্তি নিয়ে।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনের পাশাপাশি অনলাইনেও উপভোগ করতে পারবেন মেসি-হ্যারি কেইনদের এই হাইভোল্টেজ লড়াই।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে ম্যাচ দেখার সুযোগ।

মোবাইল ফোন বা স্মার্ট ডিভাইসে সাবস্ক্রিপশন নিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মে। পাশাপাশি আইস্ক্রিনেও দেখা যাবে আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল।

এ ছাড়া স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্সের মতো অনলাইন অ্যাপ থেকেও সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারণ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের এই মহারণে। ফলে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।