...|...|...

বিনোদন

আমি সত্যিই ভাগ্যবতী, নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি: কাজল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৮
Shares
আমি সত্যিই ভাগ্যবতী, নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি: কাজল

ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও সব গল্পের শেষ হয় না বিচ্ছেদে। কখনো পুরোনো ভালোবাসাই ফিরে আসে নতুন রূপে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনেও ঘটেছে এমনই ঘটনা। দীর্ঘদিনের প্রেম, বিচ্ছেদ এবং অন্য সম্পর্কে জড়ানোর পর শেষ পর্যন্ত সাবেক প্রেমিক গৌতম কিচলুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেম ও দাম্পত্য জীবনের নানা অজানা গল্প তুলে ধরেছেন কাজল। জানিয়েছেন, কীভাবে বন্ধুত্ব থেকে শুরু হওয়া সম্পর্ক বিচ্ছেদের পরও টিকে ছিল এবং করোনাকালে নতুন করে পরিণতি পায়।

অভিনেত্রী জানান, এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গৌতমের সাথে প্রথম পরিচয় হয়েছিল তার। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব। একসময় সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। তবে সম্পর্কের পথ সব সময় মসৃণ ছিল না। একপর্যায়ে আলাদা হয়ে যান দুজন।

বিচ্ছেদের পর কাজল ও গৌতম দুজনই অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু পুরোনো বন্ধুত্ব কখনো হারিয়ে যায়নি। সময়ের সাথে তারা উপলব্ধি করেন, একে অপরের সঙ্গেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। তবে বন্ধু থেকেছি, অন্য মানুষের সাথেও সম্পর্কে জড়িয়েছি। তারপর বুঝতে পেরেছি, আসলে আমাদের একসাথেই থাকার কথা।’

অভিনেত্রীর জীবনে বড় পরিবর্তন আসে করোনার সময়। লকডাউনে পেশাগত ব্যস্ততা কমে যাওয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সুযোগ পান তারা। দীর্ঘদিনের পরিচয় আর পারস্পরিক বোঝাপড়া তাদের আবার কাছাকাছি নিয়ে আসে।

তবে এবার আর অনিশ্চিত সম্পর্কে জড়াতে চাননি কাজল। গৌতমকে স্পষ্ট জানিয়ে দেন, সম্পর্ক এগিয়ে নিতে হলে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে।কাজলের ভাষায়, ‘আমি ওকে বলেছিলাম, এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায় হও। এবার আর অন্য কোনো পথ নেই।’

অভিনেত্রী আরও জানান, দীর্ঘদিন একে অপরকে চেনার কারণে তাদের মধ্যে নতুন করে বোঝাপড়া তৈরির প্রয়োজন হয়নি। দুজনেই একে অপরের ভালো-মন্দ, পছন্দ-অপছন্দ এবং জীবনের নানা অভিজ্ঞতা সম্পর্কে জানতেন।নিজের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট কাজল বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি।’

অবশেষে ২০২০ সালের অক্টোবরে ব্যবসায়ী গৌতম কিচলুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজল আগরওয়াল। করোনাকালীন বিধিনিষেধের কারণে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন করা হয়।বন্ধুত্ব থেকে প্রেম, বিচ্ছেদ এবং আবার এক হওয়া-কাজলের জীবনের এই অধ্যায় যেন মনে করিয়ে দেয়, কখনো কখনো পুরোনো সম্পর্কও নতুন করে শুরু হতে পারে।