...|...|...

বিনোদন

‘নসিব’ সিনেমার শুটিংয়ে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫০
Shares
‘নসিব’ সিনেমার শুটিংয়ে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে ঢাকায় এসেছেন বলিউডের জনপ্রিয় খল অভিনেতা মুকেশ ঋষি। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বুধবার (১৮ নভেম্বর) সকালে বাংলাদেশে পৌঁছান তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মুকেশ ঋষিকে ফুল দিয়ে বরণ করে নেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানসহ সংশ্লিষ্ট টিমের সদস্যরা।

সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, বুধবার সকালে বাংলাদেশে এসেছেন মুকেশ ঋষি। আগামী ৮ থেকে ৯ দিন সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন তিনি। তার সাথে কাজের অভিজ্ঞতা ভালো হবে বলেও আশা প্রকাশ করেন পরিচালক।

বিগ বাজেটের এই সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন ‘লাল বাদশাহ’খ্যাত মুকেশ ঋষি। এরই মধ্যে সিনেমাটির প্রথম ধাপের শুটিং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। বর্তমানে দ্বিতীয় ধাপের শুটিং চলছে বগুড়ায়।

আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত ‘নসিব’ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।