তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে দুই দেশের শীর্ষ নেতাদের এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের এক দিন আগে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, ব্যবসা-বাণিজ্যের পরিসর বাড়ানো এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


