নরসিংদীর রায়পুরা উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তুলাতুলি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২।
রায়পুরা জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তুলাতুলি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য নির্ধারিত সময়ে সমগ্র রায়পুরা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।
এদিকে, বিষয়টি মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের অবহিত করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


