...|...|...

সারাদেশ

আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, সকাল ৮:৪৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:০০
Shares
আজ টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

ঝড়-বৃষ্টিতে সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাট এড়াতে লাইনের পাশের গাছের ডালপালা কাটার জরুরি কাজের জন্য আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) গোপালগঞ্জ পৌরসভা শহরের বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

সোমবার (৩ আগস্ট) ওজোপাডিকো, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাওয়ার হাউজ বাউন্ডারি সংলগ্ন ১০ তলা বন্ধন ভবন এলাকা, আরামবাগ, শাহীন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক এবং চেচানিয়াকান্দি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া একই পোলে বিদ্যুৎ লাইন থাকার কারণে ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারে সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

নির্ধারিত সময়ের আগে বা পরে কাজ শেষ হওয়া সাপেক্ষে যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। জরুরি এই কাজের ফলে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক সহযোগিতা কামনা করেছে।