...|...|...

বিনোদন

ফেসবুক পোস্টে চিত্রনায়ক সোহেল রানা

জীবনের শুরু আজানে-শেষ হয় নামাজ দিয়ে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:১৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১০
Shares
জীবনের শুরু আজানে-শেষ হয় নামাজ দিয়ে

আজানের মাধ্যমে জীবনের শুরু এবং জানাজার নামাজের মাধ্যমে জীবনের সমাপ্তি-মানুষের জীবন নিয়ে এমনই দার্শনিক উপলব্ধির কথা জানিয়েছেন বর্ষীয়ান চিত্রনায়ক সোহেল রানা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জীবনের অনিবার্য পরিণতি নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন তিনি।

বিকেল সাড়ে ৩টার দিকে দেওয়া ওই স্ট্যাটাসে সোহেল রানা লেখেন-জীবন একটি আজান দিয়ে শুরু হয়, যে আজানের পর কোনো নামাজ হয় না। আবার জীবনে এমন একটি নামাজ হয়, যে নামাজের জন্য কোনো আজান দেওয়া হয় না।

ছোট্ট এই স্ট্যাটাসের মাধ্যমে জন্মের সময় নবজাতকের কানে দেওয়া আজান এবং মৃত্যুর পর জানাজার নামাজের বাস্তবতার দিকে ইঙ্গিত করেন এই বর্ষীয়ান অভিনেতা। জীবনের শুরু ও শেষের এই অনিবার্য পরিণতি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে শেষে তিনি লেখেন, ‘আহারে জীবন।’

সোহেল রানার এই দর্শনমূলক উপলব্ধি ভক্ত-অনুরাগীদের মধ্যেও সাড়া ফেলেছে। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেকেই তার সঙ্গে সহমত পোষণ করে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।

বর্ষীয়ান এই অভিনেতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে জীবন, সমাজ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরেন।