...|...|...

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৬
Shares
অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই সনদের রাজনৈতিক সমঝোতা ও ঐতিহাসিক গুরুত্ব যেকোনো আইনি ভিত্তির চেয়েও অনেক বেশি।

শনিবার (৩১অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে গণতান্ত্রিক অভিযাত্রা সিরিজ সেমিনারের স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল শীর্ষক পর্বে তিনি এ কথা বলেন।

জুলাই সনদের আইনি স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন প্রশ্ন উঠেছিল যে জনগণ এটি চায় কি না এবং জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিকে এর আইনি ভিত্তি দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল, তখন বিষয়টি একটি চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দেয়।

সনদটিকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সে সময়কার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা তখনো বলেছিলাম, আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে তারাও এই দায়িত্ব নিতে চায়নি। আদালত থেকে বলা হয়েছিল—এটি একটি রাজনৈতিক বিষয়, আপনারাই রাজনৈতিকভাবে এর সমাধান করুন।’