...|...|...

আইন ও আদালত

অনিয়মের অভিযোগে পদাবনতি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা এখন পিয়ন

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১:২৮
Shares
অনিয়মের অভিযোগে পদাবনতি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা এখন পিয়ন

ছবি: সংগৃহীত

হাইকোর্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. জিলানী চৌধুরীর বিরুদ্ধে বিভাগীয় মামলায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পদাবনতি দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা পদ থেকে তাকে নামিয়ে অফিস সহকারী করা হয়েছে।

২০২৪ সালে দায়ের করা বিভাগীয় মামলার তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার পর সম্প্রতি এ সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী মঙ্গলবার (১০ নভেম্বর) এ বিষয়ে অফিস আদেশ জারি করেন। ইতোমধ্যে সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে এবং জিলানী চৌধুরীর চাকরির নথিতেও পদাবনতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের (হাইকোর্ট বিভাগ) কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৩-এর ৪(১)(ঘ) বিধি অনুযায়ী তাকে নিম্নতর পদে অবনমন করা হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ হারিয়ে এখন থেকে অফিস সহকারী পদে দায়িত্ব পালন করতে হবে মো. জিলানী চৌধুরীকে।