...|...|...

আইন ও আদালত

আদালতের কাঠগড়া থেকে পালালেন হত্যা মামলার আসামি

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫৭
Shares
আদালতের কাঠগড়া থেকে পালালেন হত্যা মামলার আসামি

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে কাউসার মিয়া নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১ এর এজলাস থেকে কৌশলে পালিয়ে যান তিনি।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এদিন রাজধানীর দক্ষিণ খান থানার একটি হত্যা মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। এজন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি কাউসার মিয়াকে আদালতে আনা হয়। শুনানির সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয় তাকে। তবে এদিন কোনো সাক্ষী না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। পরে তাকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতির সময় দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান আসামি। 

আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতে আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া।

তাকে আদালতের হাজতখানা থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। তিনি বলেন, আসামি কাঠগড়ায় হাতে হাতকড়া পরা অবস্থায় ছিল। তার কাস্টডি আনতে আদালতের সামনে যাই। এ সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে।