...|...|...

লাইফস্টাইল

‘#’ চিহ্নের আসল নাম কী, জেনে নিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১০
Shares
‘#’ চিহ্নের আসল নাম কী, জেনে নিন

হ্যাশট্যাগ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বিষয়কে আলাদা করে তুলে ধরতে কিংবা নির্দিষ্ট পোস্ট খুঁজে পেতে আমরা নিয়মিত ‘#’ চিহ্ন ব্যবহার করি। হ্যাশট্যাগের সাথে এতটাই পরিচিত হয়ে গেছে এই চিহ্ন যে এর আলাদা কোনো নাম আছে কি না, তা অনেকেরই জানা নেই।

রিডার্স ডাইজেস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘#’ চিহ্নটির প্রযুক্তিগত নাম অক্টোথর্প। ‘অক্টো’ শব্দের অর্থ আট। চিহ্নটির আটটি প্রান্ত বা দিকের সাথে এই অংশটির সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তবে ‘থর্প’ শব্দটি কীভাবে যুক্ত হলো, তা নিয়ে রয়েছে একাধিক মত।

এ নিয়ে প্রচলিত একটি ধারণা হলো, ‘থর্প’ শব্দটি এসেছে বিখ্যাত মার্কিন ক্রীড়াবিদ জিম থর্পের নাম থেকে। তবে এই ব্যাখ্যাটি সর্বসম্মত নয়। আরেকটি মত অনুযায়ী, ‘থর্প’ কোনো ব্যক্তির নাম নয়; শব্দটির সাথে এটি অর্থহীন একটি প্রত্যয় হিসেবেই যুক্ত হয়েছিল।

বর্তমানে ‘#’ চিহ্নটি সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হ্যাশট্যাগ তৈরিতে। কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে পোস্টগুলোকে একসাথে যুক্ত করা এবং সহজে খুঁজে বের করার ক্ষেত্রে এর ব্যবহার গুরুত্বপূর্ণ।

ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাই ‘#’ চিহ্নটি প্রতিদিনই চোখে পড়ে। তবে হ্যাশট্যাগ হিসেবে পরিচিত এই চিহ্নটির প্রযুক্তিগত নাম যে অক্টোথর্প, তা অনেকের কাছেই অজানা।