...|...|...

বিশ্ব

৭ মাসে অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী

ইমামুল হোসেন, কুয়ালালামপুর মালয়েশিয়া
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৪
Shares
৭ মাসে অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে বছরের প্রথম সাত মাস নয়, ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ৯ হাজার ৭০০টি অভিযান চালিয়ে ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে অবৈধ অভিবাসীদের পাশাপাশি ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময়ে ১ হাজার ৭২০ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

লোকমান এফেন্দি রামলি বলেন, হিসাব অনুযায়ী, ইমিগ্রেশন বিভাগ গড়ে প্রতি দুই ঘণ্টায় তিনটি অভিযান পরিচালনা করছে।
তিনি স্পষ্ট করে বলেন, অভিযান শুধু বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে নয়; ইমিগ্রেশন আইন ও বিধি লঙ্ঘনকারী নিয়োগকর্তারাও এর আওতায় রয়েছেন।

বিদেশি নাগরিকদের অবৈধভাবে অবস্থানের বিষয়ে তথ্য থাকলে সাধারণ মানুষকে নিজের হাতে কোনো ব্যবস্থা না নিয়ে ইমিগ্রেশন বিভাগকে আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।