৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ না থাকায় স্থগিত ২৩ প্রার্থীর মধ্যে চারজনকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিএমডিসির চূড়ান্ত বা স্থায়ী ও হালনাগাদ সনদ জমা দিতে বলেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে চার প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে। তারা হলেন- ৪৮১০৫৬০৮, ৪৮১১১৮৬৭, ৪৮১১২৪৭৫ ও ৪৮১১৩৭৯৪ নম্বরধারী প্রার্থী। নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিএমডিসির চূড়ান্ত বা স্থায়ী এবং হালনাগাদ সনদ পিএসসিতে জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে, ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ তিন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে পিএসসি।
আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন প্রার্থীর নিজ নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের মৌখিক পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী, রেজিস্ট্রেশন নম্বর ১১১১৩৭৬২, ১১০১৯৭০০ ও ১৮০১৭৪৪৫ নম্বরধারী তিন প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।


