...|...|...

জাতীয়

পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নাজমুজ্জামান ভূঁইয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫১
Shares
পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নাজমুজ্জামান ভূঁইয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সময় আপিল বিভাগের বিচারপতি ও পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২ সেপ্টেম্বর সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ১৮ আগস্ট পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের মেয়াদে অধ্যাপক মোবাশ্বের মোনেম এই পদে নিয়োগ পেয়েছিলেন।