দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬৬ জন।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৪৫ জন মারা গেছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪২ হাজার ৭৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগের চারজন ও খুলনা বিভাগের দুজনের মৃত্যু হয়েছে।

