...|...|...

স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৫৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৬
Shares
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯০০ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, খুলনা বিভাগে ২৯৪ জন, বরিশাল বিভাগে ১৮৩ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৫ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ জনে।