...|...|...

স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৫৭

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৪ | আপডেট: ২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১৬
Shares
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৫৭

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে।

একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৫৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিনে নতুন করে ১ হাজার ৪৯২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৯১ জনে।