সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১৭ জনে।
রবিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া একই সময়ে সারা দেশে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে দেশের হাম পরিস্থিতির সর্বশেষ এই চিত্র উঠে এসেছে।


