...|...|...

বিনোদন

হৃতিক রোশন প্রযোজক হিসেবে আনছেন প্রথম ওয়েব থ্রিলার ‘স্টর্ম’!

হৃতিক রোশন প্রযোজক হিসেবে আনছেন প্রথম ওয়েব থ্রিলার ‘স্টর্ম’!

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ২:২৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, দুপুর ২:২৯
Shares
হৃতিক রোশন প্রযোজক হিসেবে আনছেন প্রথম ওয়েব থ্রিলার ‘স্টর্ম’!

বলিউডের প্রখ্যাত অভিনেতা হৃতিক রোশন এবার ক্যামেরার সামনে নয়, পেছনের আসনে।  তিনি প্রযোজক হিসেবে আনছেন তার প্রথম ওয়েব সিরিজ ‘স্টর্ম’, যা হবে একটি উচ্চঝুঁকিপূর্ণ থ্রিলার।  সিরিজের গল্পে থাকবে উচ্চাকাঙ্ক্ষা, গোপনতা ও টিকে থাকার লড়াইয়ের রোমাঞ্চ।

এই প্রাইম ভিডিওর অরিজিনাল সিরিজটি এইচআরএক্স ফিল্মস প্রযোজনা করছে, যা ফিল্মক্রাফট প্রোডাকশনের একটি শাখা।  সিরিজটির স্রষ্টা ও পরিচালক অজিতপাল সিংহ, যিনি বাস্তবধর্মী গল্প বলায় পরিচিত।

সিরিজে অভিনয় করছেন পার্বতী থিরুভোথু, আলায়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, র্রামা শর্মা ও সাবা আজাদ।  গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে একঝাঁক শক্তিশালী নারী চরিত্র।  চিত্রনাট্য লিখেছেন অজিতপাল সিংহ, ফ্রঁসোয়া লুনেল ও স্বাতী দাস।

হৃতিক রোশন বলেন, “স্টর্ম আমার কাছে একেবারেই বিশেষ।  এটি আমার প্রযোজনা জীবনের প্রথম ওয়েব সিরিজ এবং এমন এক গল্প যা কাঁচা, স্তরবিন্যস্ত ও গভীরভাবে শক্তিশালী।  অজিতপালের দুনিয়া এত বাস্তব ও মানবিক যে আমি তাতে মুগ্ধ।  আমি বিশ্বাস করি, এই গল্প শুধু ভারতের নয়— বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।”

সিরিজটির শুটিং শিগগিরই শুরু হবে।  প্রযোজক ও নির্মাতাদের মতে, এটি হবে এক বিশ্বমানের থ্রিলার, যেখানে থাকবে আবেগ, গতি এবং মুম্বাই শহরের বিশৃঙ্খল সৌন্দর্য।