...|...|...

বিশ্ব

হুথিদের ৮৭৫ অবস্থানে ইয়েমেনের সরকারি বাহিনীর হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, রাত ১১:২৫
Shares
হুথিদের ৮৭৫ অবস্থানে ইয়েমেনের সরকারি বাহিনীর হামলা

ছবি: সংগৃহীত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সরকারপন্থী বাহিনী। ‘অপারেশন ডন অব ইয়েমেন’ অভিযানের আওতায় গত কয়েক ঘণ্টায় হুথিদের অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে ৮৭৫টি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, শনিবার (৭ নভেম্বর) ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি এ তথ্য জানান।

তিনি বলেন, যুদ্ধবিমান, ড্রোন ও কামানের সহায়তায় হুথিদের বিভিন্ন সামরিক অবস্থান, যোদ্ধাদের সমাবেশ এবং অস্ত্র সরবরাহের পথ লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

মুখপাত্রের দাবি, তায়েজ প্রদেশে হুথিদের হামলা প্রতিহত করেছে সরকারি বাহিনী। পাশাপাশি মারিব ও আল-জাওফ অঞ্চলের বিভিন্ন যুদ্ধক্ষেত্রেও হুতিদের অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আল-নাজিলি জানান, প্রাথমিক মাঠপর্যায়ের হিসাব অনুযায়ী, এসব অভিযানে হুথিদের প্রায় ১৩০ জন নেতা ও যোদ্ধাকে যুদ্ধের বাইরে করা হয়েছে। এ ছাড়া ৫০টি সামরিক যান, সরঞ্জামবাহী ট্রাক ও অন্যান্য সামরিক সরঞ্জাম এবং একটি রকেট উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে অভিযান অব্যাহত রাখা হবে।