...|...|...

বিশ্ব

সৌদির পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
সৌদির পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (৭ নভেম্বর) আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক নিরাপত্তা সতর্কবার্তায় এ আহ্বান জানায়।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সশস্ত্র হামলার হুমকি বেড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সরকারি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার জন্য ইরানের তৎপরতার বিষয়েও সতর্ক করা হয়েছে।

এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটার বিষয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এর আগে সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনও একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করে। সেখানে হুতিদের সম্ভাব্য হামলা ও আঞ্চলিক নিরাপত্তা প