...|...|...

বিশ্ব

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সকাল ১০:০১
Shares
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জরুরি সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সশস্ত্র হামলার ঝুঁকি বৃদ্ধি এবং মার্কিন সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের সম্ভাব্য তৎপরতার বিষয়ে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। 

শনিবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই জরুরি তথ্যের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক নিরাপত্তাবার্তায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর স্পষ্ট করে সতর্ক করেছে। সেখানে বলা হয়, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সশস্ত্র হামলার হুমকি মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে এই অঞ্চলে দায়িত্ব পালনরত মার্কিন কর্মকর্তাদের ওপর তেহরানের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে।

নিরাপত্তাবার্তায় মধ্যপ্রাচ্যে চলাচলরত মার্কিন ভ্রমণকারীদের উদ্দেশ্যে সম্ভাব্য উড্ডয়ন বা ফ্লাইট বাতিল, আকাশসীমা আকস্মিক বন্ধ হওয়া এবং ভ্রমণ সংক্রান্ত নানাবিধ বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিটি দেশের আলাদা নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা ও আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।

তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণের আশঙ্কা এবং ওই অঞ্চলজুড়ে হুথি বিদ্রোহীদের আগ্রাসী হামলার মাত্রা ক্রমেই বাড়তে থাকার প্রেক্ষাপটেই ওয়াশিংটনের পক্ষ থেকে এই নতুন সতর্কতা জারি করা হলো।