...|...|...

সারাদেশ

হিন্দু সম্প্রদায় আগের যেকোনো সময়ের চেয়ে শান্তিতে আছে: এমপি খোকন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, রাত ৮:০২
Shares
হিন্দু সম্প্রদায় আগের যেকোনো সময়ের চেয়ে শান্তিতে আছে: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। ছবি: টাইমস টুডে

দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি আনন্দ, সুখ ও শান্তিতে বসবাস করছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর চিন্তাহরণ সরকারবাড়ি দুর্গামন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে খোকন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে মাত্র দুই বছর সময় দিন। যখন সবার ঘরে সরকারি সহায়তা পৌঁছে যাবে এবং মানুষ ফ্যামিলি কার্ড হাতে পাবেন, তখন বুঝতে পারবেন আড়াই হাজার টাকা সাধারণ মানুষের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। যাদের মাসিক কোনো আয় নেই, তাদের জন্য এই আড়াই হাজার টাকাও অনেক বড় প্রাপ্তি বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য খোকন তালুকদার মাদারীপুর-৩ আসনের অন্তর্ভুক্ত সদর উপজেলার কেন্দুয়া, মস্তফাপুর, ঘটমাঝি, ঝাউদী ও খোয়াজপুর ইউনিয়নের ৩৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

শ্রী অজয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাউছ-উর রহমান, বিএনপি নেতা রফিক মাতুব্বর, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী এবং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।