কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বেশ কয়েকজন মন্ত্রী এবং হাজার হাজার ইসরায়েলি দখলদার অধিকৃত পূর্ব জেরুজালেমের ওয়েস্টার্ন ওয়াল প্লাজায় প্রবেশ করেছেন। খবর আনাদোলু এজেন্সির।
রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট এ তথ্য জানিয়েছে।
গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, পুরাতন শহরের ওয়াদি স্ট্রিট দিয়ে হেঁটে হাজার হাজার ইসরায়েলি দখলদার এই প্লাজায় প্রবেশ করেন। আল-আকসা মসজিদের অন্যতম প্রবেশদ্বার ‘রিসেম অব মার্সি’ বা গেট অব মের্সিতে প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আহ্বানের পরই এই প্রবেশের ঘটনা ঘটেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, আল-আকসা মসজিদে নামাজ আদায় এবং পুরাতন শহরে কেনাকাটা করার জন্য বিপুল সংখ্যক ফিলিস্তিনি ওই এলাকায় জড়ো হয়েছিলেন।
ইহুদিদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইয়ম কিপুর’ ঘনিয়ে আসার প্রেক্ষাপটে দখলদারদের অনুপ্রবেশ মোকাবিলা করতে এবং দখলদারিত্বের পরিকল্পনা ব্যর্থ করে দিতে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে আসার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ইহুদিদের একটি পবিত্র স্থান হিসেবে ওয়েস্টার্ন ওয়ালের গুরুত্বের কথা উল্লেখ করে এর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে ইসরাইল। তবে জেরুজালেম ইসলামিক ওয়াকফ প্রশাসন এবং জেরুজালেম গভর্নরেট জানিয়েছে যে এই দেওয়ালটি ইসলামী পবিত্র স্থানগুলোরই একটি অংশ। ওয়েস্টার্ন ওয়াল প্লাজাটি ইসরায়েলি কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা খোলা রাখে এবং সেখানে ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও সরকারি ইসরায়েলি ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া এর প্রবেশপথগুলোতে কঠোর নিরাপত্তা পরীক্ষা ও তল্লাশি চালানো হয়।
আসন্ন ইয়ম কিপুর উৎসবকে সামনে রেখে—যা আগামী ২১ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে—ইসরায়েলি বিভিন্ন গোষ্ঠী তাদের সমর্থকদের গেট অব মের্সির বাইরে জড়ো হয়ে ‘সেলিখোট’ নামে প্রার্থনা করার আহ্বান জানিয়েছিল।
গত ১২-১৩ সেপ্টেম্বর হিব্রু নববর্ষের মধ্য দিয়ে ইহুদিদের ছুটির দিনগুলো শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে ২১ সেপ্টেম্বর প্রায়শ্চিত্তের দিন ‘ইয়ম কিপুর’; ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ‘সুক্কোট’ বা তাবু উৎসব; এবং আগামী ৩ অক্টোবর বার্ষিক তোরাহ পাঠ চক্রের সমাপ্তি নির্দেশক ‘সিমচাত তোরাহ’-এর মাধ্যমে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ একতরফাভাবে ইসরায়েলি দখলদারদের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।


