...|...|...

রাজধানী

হাইকোর্টের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৪
Shares
হাইকোর্টের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

আবারও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ককটেলটি ছুঁড়ে মারা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

তিনি জানান, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি।  

এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর দুপুর একটার দিকে সুপ্রিম কোর্টের প্রধান প্রবেশ পথের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।