হরমুজ প্রণালি আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সোমবার (৩১ আগস্ট) ইরানের সংবাদ সংস্থা ফার্স ও মেহরের বরাতে রয়া নিউজ জানিয়েছে, আইআরজিসি বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া একটি দূরপাল্লার মার্কিন এমকিউ-৯ ড্রোনকে বাধা দেয়। পরে ড্রোনটি উপসাগরে পতিত হয় বলে দাবি করেছে তারা।
হরমুজ প্রণালির আশপাশে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলার পর উত্তেজনা তীব্র হওয়ার মধ্যেই এ দাবি সামনে এলো। সাম্প্রতিক মার্কিন হামলায় দক্ষিণ ইরানের লারাক দ্বীপে থাকা ইরানি লঞ্চারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এর জবাবে ইরান জর্ডানে থাকা মার্কিন অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
তবে মার্কিন ড্রোন ভূপাতিত হওয়ার দাবি এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।


