সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে হামলার ঘটনায় ইরান ‘সম্ভবত’ দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১২ সেপ্টেম্বর) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সম্ভবত তারাই দায়ী।” তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত প্রমাণ উপস্থাপন করেননি।
ট্রাম্প আরও জানান, ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিরা এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, “তারা আমাদের সঙ্গে লড়াই করার জন্য অপেক্ষা করে না; বরং তারা আমাদের বিষয়টি জানিয়ে দেয়।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, হুথিরা যুক্তরাষ্ট্রকে এই ইস্যুতে জড়াতে চায় না এবং বেশিরভাগ জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। তবে একটি দেশের বিষয়ে তারা অসন্তুষ্ট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প বলেন, “আমরা সেই বিষয়টিও সমাধান করে ফেলব।”
এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিজের “ভালো বন্ধু” উল্লেখ করে তিনি বলেন, সবকিছু ঠিক হয়ে যাবে।


