আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের সাপ্লাই চেন বিভাগে কোঅর্ডিনেটর পদে নিয়োগ দেওয়া হবে। ৮ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: কোঅর্ডিনেটর
বিভাগ: সাপ্লাই চেন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: সোর্সিং, দরপত্র আহ্বান ও মূল্যায়ন, চুক্তি ব্যবস্থাপনা এবং সরবরাহকারী ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬।


