...|...|...

চাকরি

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৫
Shares
সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

 সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটি কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৩০ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন
পদের নাম: কোঅর্ডিনেটর
বিভাগ: অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট অ্যান্ড ডোনার কমপ্লায়েন্স
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, বিশেষত ফিন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে।
অন্যান্য যোগ্যতা: অ্যাওয়ার্ড ম্যানেজমেন্ট (অনুদান ব্যবস্থাপনা) পদ্ধতি এবং আর্থিক ব্যবস্থা ও কার্যপ্রণালী সম্পর্কে গভীর বোঝাপড়া। ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে সাবলীলতা। কম্পিউটার-ভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।