...|...|...

সারাদেশ

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন ৮৩৬ পর্যটকের যাত্রা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫২
Shares
সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন ৮৩৬ পর্যটকের যাত্রা

ছবি: সংগৃহীত

অবশেষে সব ধরনের প্রশাসনিক জটিলতা কাটিয়ে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে সকা ৮৩৬ জন পর্যটক নিয়ে যাত্রা করে এমভি বারো আউলিয়া।

বৃহস্পতিবার (৫ নভেম্বর)  সকাল ৭টা ৫০ মিনিটে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজটি ছেড়ে যায়। এর মধ্য দিয়ে নির্ধারিত সময়ের কয়েক দিন পর শুরু হলো চলতি মৌসুমের সেন্টমার্টিন পর্যটন কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন এবং সংশ্লিষ্ট দফতরগুলোর ছাড়পত্র পাওয়ার পর যাত্রা শুরুর প্রস্তুতি সম্পন্ন করা হয়।

এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য দ্বীপ ভ্রমণ চালুর কথা ছিল। তবে প্রশাসনিক অনুমোদন, নৌযানের চলাচলসংক্রান্ত ছাড়পত্র এবং পরিবেশগত শর্ত পূরণে বিলম্ব হওয়ায় নির্ধারিত দিনে জাহাজ চলাচল সম্ভব হয়নি। পরবর্তী সময়ে নৌপরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদফতর ও কক্সবাজার জেলা প্রশাসনের প্রয়োজনীয় সম্মতি পাওয়ায় কার্যক্রম শুরু হয়।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, যাত্রীসংখ্যা বিবেচনার পাশাপাশি নিরাপত্তা ও পরিচালনাসংক্রান্ত প্রস্তুতি নিশ্চিত করেই জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিন এমভি বারো আউলিয়া যাত্রা করলেও পর্যায়ক্রমে অন্য দুটি জাহাজও চলাচলে যুক্ত হবে।