...|...|...

রাজনীতি

সীমান্তে আ.লীগ নেতাদের বৈঠক ভয়ংকর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৫
Shares
সীমান্তে আ.লীগ নেতাদের বৈঠক ভয়ংকর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

ছবি: সংগৃহীত

ভারতের পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার বৈঠককে ভয়ংকর নীল নকশার অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার প্রতীক। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করা দল। প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত।

সীমান্তের ওপারে অবস্থান করে আওয়ামী লীগের নেতারা হত্যার নির্দেশ দিচ্ছেন বলেও দাবি করেন তিনি। রিজভী বলেন, যারা হত্যার নির্দেশ দেন, তারা দেশের মানুষের বন্ধু হতে পারে না।

তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আগুন দিতে বলা হচ্ছে। বিএনপির তিনজন খুন হয়েছেন—এ দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।

আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।