...|...|...

জাতীয়

সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, দুপুর ১:১৮ | আপডেট: ২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৬
Shares
সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম। ছবি: সংগৃহীত

সরকারকে দুর্বল মনে করলে তা ভুল হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (২ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে ক্লাব ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

চিফ হুইপ বলেন, ‘পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করে যারা গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছিল তাদেরকে একটি দল ফেরাতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘সকল সমস্যার সমাধান সংসদে হবে। রাস্তায় অরাজকতা সৃষ্টি করা কাম্য নয়।’

নুরুল ইসলাম মনি আরও বলেন, ‘সরকার অত্যন্ত কঠোর। যারা সরকারের সরলতাকে কাজে লাগিয়ে এমন কাজ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার।’

তিনি জানান, প্রধানমন্ত্রীর কঠোর নীতির জন্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি চিফ হুইপ আগের দিনও নিশ্চিত করেছিলেন।