...|...|...

রাজনীতি

সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৫
Shares
সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

বক্তব্য রাখছেন জামায়াত আমির। ছবি: সংগৃহীত

জুলাই সনদ গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করায় জনগণ তাদের ক্ষমা করবে না।

শনিবার ( সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা রাজপথে নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য। জনগণের ঘরে বিদ্যুৎ বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। গ্যাস, বিদ্যুৎ জ্বালানি সংকট নিরসনের জন্য।

তিনি বলেন, এই সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।

জামায়াত আমির আরও বলেন, আপনাদের দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করে ঘরে ফিরব। আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, কেন্দ্রীয় এনসিপি নেতা নারায়ণগঞ্জ- আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির মামুনুল হক নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সভাপতিসহ এনসিপি জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।