...|...|...

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, বিকেল ৩:২৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সকাল ৬:৫২
Shares
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

ছবি: সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান জ্বালানি সংকট উদ্ভূত পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।

ছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।