...|...|...

জাতীয়

সচিব পর্যায়ে বড় রদবদল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ৯:৩১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৫
Shares
সচিব পর্যায়ে বড় রদবদল

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

প্রশাসনের সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। সচিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও প্রতিষ্ঠানে বদলি এবং পদায়ন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফেতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবিরকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শওকত উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে এই রদবদল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।