...|...|...

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ৮:১১
Shares
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাসহ ঊর্ধ্বতন ১১ পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিট ও দফতরে বদলি এবং পদায়ন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) পুলিশ সদর দফতরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতি নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

এদিকে, পুলিশ সদর দফতরের আরেকটি পৃথক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসানকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী পুলিশ সুপার পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশ বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।