...|...|...

রাজনীতি

সংসদে বিরোধীদল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরিকল্পিতভাবে বেয়াদবি করছে: রাশেদ খাঁন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৫
Shares
সংসদে বিরোধীদল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরিকল্পিতভাবে বেয়াদবি করছে: রাশেদ খাঁন

রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে পরিকল্পিতভাবে যে বেয়াদবি করছে, এটা অসহনীয়।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

টাইমস টুডের পাঠকদের জন্য রাশেদ খাঁনের করা পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘ডক্টর মুহাম্মদ ইউনূসের আর্শীবাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে পরিকল্পিতভাবে যে বেয়াদবি করছে, এটা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এদের শরীরে হয়তো জ্বালাপোড়া শুরু হয়ে যায়, যার প্রতিফলন ৯০ জন বিরোধীদলীয় এমপির হাউকাউয়ের মধ্যে পরিলক্ষিত হয়।

একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, আবার অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামীলীগের চেয়ে কোনো অংশে ভাল নয়। সবমিলিয়ে আওয়ামীলীগ আগুন দিচ্ছে, আর তাতে ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি। আওয়ামীলীগের আগুনসন্ত্রাসের দায়কে বিএনপি সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে জামায়াত-এনসিপি।

একটি বারের জন্যও তারা বলছে না যে, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে। বরং তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা মনেপ্রাণে চায় যে, আওয়ামীলীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক, যাতে সরকার দুর্বল হয় এবং তারা ক্ষমতায় যেতে পারে।

আমি আবারও বলছি, জামায়াত জাতীয় পার্টির মতো ট্রাপে পড়েছে। গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। কিন্তু আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না, ইনশাআল্লাহ।’