...|...|...

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৭:৪৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৪
Shares
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ

বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

দলীয় মনোনয়ন পেতে যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন, তাদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।