...|...|...

সংবাদ

শ্রেণিকক্ষের তালা ভেঙে পরীক্ষা শুরু করলেন ইউএনও

শ্রেণিকক্ষের তালা ভেঙে পরীক্ষা শুরু করলেন ইউএনও

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, রাত ৩:৪৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, রাত ৮:৫০
Shares
শ্রেণিকক্ষের তালা ভেঙে পরীক্ষা শুরু করলেন ইউএনও

শিক্ষকদের কর্মবিরতির কারণে শ্রেণিকক্ষে তালা ঝুলে থাকা অবস্থায় শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে পরীক্ষা শুরু করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি এ উদ্যোগ নেন।

জানা গেছে, শেরপুর জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।  একইসঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে কর্মবিরতিতে রয়েছেন।  এ কারণে অনেক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে পরীক্ষা বন্ধ রাখা হয়।

এ ঘটনায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।  তাদের অভিযোগ, কোমলমতি শিশুদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।  ইউএনও মনীষা আহমেদ জানান, মন্ত্রণালয় শিক্ষকদের পরীক্ষায় ফেরার নির্দেশ দিয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ায় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ বাড়ছে।