...|...|...

সংবাদ

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে না দেয়ার বিকল্প ছিল না

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫১ | আপডেট: ৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:২৫
Shares
শেখ হাসিনাকে ভারতে ঢুকতে না দেয়ার বিকল্প ছিল না

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া ওই সময় ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না। শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল কনফারেন্সের প্রশ্নোত্তর পর্বে এ মন্তব্য করেন তিনি ।

দীনেশ ত্রিবেদী বলেন, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই।

শেখ হাসিনা কীভাবে ভারতে গিয়েছিলেন, সে বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বরং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যান।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া, যা অব্যাহত রয়েছে। এটি সম্পূর্ণভাবে একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার বিষয় এবং এই প্রক্রিয়ায় আদালত যুক্ত রয়েছে।