...|...|...

শিক্ষা

শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্তে পৌঁছাবে চীন-বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, বিকেল ৪:৩৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৫৩
Shares
শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্তে পৌঁছাবে চীন-বাংলাদেশ

চীন-বাংলাদেশের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ।ছবি: সংগৃহীত

চীন-বাংলাদেশের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হয়ে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা মধ্যাহ্নভোজ’ অনুষ্ঠানে দুই দেশের শিক্ষা সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে এ আশা প্রকাশ করা হয়।

বুধবার (২৬ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার কাঠামো গড়ে তোলা এবং দুই দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ উদ্ভাবন কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া দক্ষ জনশক্তি তৈরিতে চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। দক্ষ জনশক্তি উন্নয়ন এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ পরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয় যে, এসব উদ্যোগের মাধ্যমে চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দুই দেশের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে।

এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট তিয়ান শিংইউ, জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ঝেং পেংউসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।